জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩৬টি মামলা রয়েছে।
শুক্রবার সকালে র্যাব-২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক নয়মুল হাসান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, এবং মাদক উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, মারামারি ও বিভিন্ন অপরাধ করে আসছিলেন চুয়া সেলিম।
মতামত দিন