পালস নিউজ বিডি

ডট কম

Jun 15, 2026

ব্রেকিং
ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের জরুরি তলব করেছে বাংলাদেশ ব্যাংক গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্যই ছিল জিয়াউর রহমানের ইসলামী ব্যাংকের সামনে আজও গ্রাহকদের অবস্থান, সাত দাবিতে অনড় সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবািইয়ে গ্রেপ্তার বিশ্বকাপের মহোৎসবে কাল খেলা শুরু, উদ্বোধনীতে পারফর্ম করবেন শাকিরা ও কেটি পেরি প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার করবে সরকার: প্রধানমন্ত্রী রায়ের পর যে প্রতিক্রিয়া জানালেন তামিমার সাবেক স্বামী মির্জাপুরে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব? বিএসএফকে বিজিবির কড়া জবাব ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৩৯ ইপিআই টিকা ও যক্ষ্মা-এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকার অনুমোদন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেয়ারবাজার কেলেঙ্কারি: ১,৪৯৬ কোটি টাকা জরিমানা, সালমান-শিবলীসহ অনেকে শাস্তির মুখে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাবেন ১০ লাখ টাকা জনগণের সুবিধা-অসুবিধা মাথায় রেখে বাজেট প্রণয়ন করেছি: অর্থমন্ত্রী
ব্যবসায়-বাণিজ্য

ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের জরুরি তলব করেছে বাংলাদেশ ব্যাংক


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডিসহ শীর্ষ নির্বাহীদের জরুরি বৈঠকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে আস্থাহীনতা, ব্যাপক আমানত উত্তোলন ও তারল্য সংকটের মধ্যে পড়েছে ব্যাংকটি। এ পরিস্থিতির মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শীর্ষ নির্বাহীদের জরুরি তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৪ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈঠকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অংশ নেন। তারা ব্যাংকের বর্তমান পরিস্থিতি, তারল্য সংকট ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করেন।

এরই মধ্যে চেয়ারম্যান নিয়োগকে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা ও গ্রাহকদের বড় অঙ্কের আমানত তুলে নেওয়ার কারণে ব্যাংকটি বড় ধরনের চাপের মুখে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে। এর মধ্যে দুই হাজার কোটি টাকা নগদ এবং ৫০০ কোটি টাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা সচল রাখতে ব্যবহার করা হয়েছে।

ব্যাংকিং সূত্রে জানা যায়, নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলম নিয়োগের পর থেকেই গ্রাহকদের একাংশের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়। এর জেরে মাত্র সাত কার্যদিবসে প্রায় ৪ হাজার ২৪০ কোটি টাকা তুলে নেন আমানতকারীরা, ফলে ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় বড় চাপ তৈরি হয়।

এ অবস্থায় ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়েছে। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, চেয়ারম্যান নিয়োগ নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটে গত ২৪ মে, যখন তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান পদত্যাগ করেন এবং একই দিনে মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকের বিভিন্ন পক্ষের মধ্যে ক্ষোভ ও বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা কর্মসূচি পালন করছেন।

মতামত দিন