সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গ্রেপ্তাকৃত পুলিশের সাবেক মহাপরিদর্ক (আইজিপি)বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বোরবার জাতীয় সংসদে এ কথা বলেন তিনি। এর আগে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করে পুলিশ সদর দপ্তর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতিদ্রুত বেনজীরকে দেশে ফেরত আনা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে এনসিবি। ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করে।
তিনি বলেন, ১২ জুন তাকে গ্রেপ্তারের বিষয়টি সরকারকে কনফার্ম করা হয়েছে । গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেল মেনে তাকে ফেরত চাইতে হবে ।
মতামত দিন